সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডের গুরুত্ব অপরিসীম: ডিমলায় ব্র্যাক বীজের কর্মশালা

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

২৪
  • টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডের গুরুত্ব অপরিসীম: ডিমলায় ব্র্যাক বীজের কর্মশালা

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি:


টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সিড এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে হলে আমাদের অবশ্যই রাসায়নিকের ব্যবহার কমিয়ে টেকসই ও পরিবেশবান্ধব কৃষির দিকে এগোতে হবে। আর এ ক্ষেত্রে বায়োপেস্টিসাইড অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের আরএসএম কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা অঞ্চলের টেরিটরি সেলস অফিসার মোঃ সাদেক আলী এবং নীলফামারীর অ্যাসোসিয়েট সেলস অফিসার আব্দুর রহিম।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রী বৃন্দাবন চন্দ্র রায়। কর্মশালায় স্থানীয় প্রগতিশীল কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা পরিবেশবান্ধব এই প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ