সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চবি’র উপ-উপাচার্য (একাডেমিক) হলেন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

৩৬

চবি’র উপ-উপাচার্য (একাডেমিক) হলেন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন

 

বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা)চট্টগ্রাম :


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ অনুমোদন করা হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তাঁর মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত বহাল থাকবে।

অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন দেশের একজন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও শিক্ষাবিদ। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস, ব্যাঙ্গর থেকে পরিবেশগত বনায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয় এবং আইএফইএসসিইউ থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে বন অভিযোজন বিষয়ে পোস্টডক্টোরাল গবেষণা পরিচালনা করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের বন ও পরিবেশ খাতে তাঁর প্রায় ৩৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। বন উৎপাদন ব্যবস্থাপনা, রিমোট সেন্সিং এবং জিআইএস অ্যাপ্লিকেশন বিষয়ে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এ রিসার্চ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বীজ বাগান ব্যবস্থাপনা ও বনসম্পদ উন্নয়ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি ইউএসডিএ অর্থায়িত ‘জলবায়ু পরিবর্তন ও বন অভিযোজন’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইউএনইপি অর্থায়িত কার্বন পরিমাপ প্রকল্পেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রেও তাঁর রয়েছে সমৃদ্ধ অবদান। বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক ছয়টি গ্রন্থের রচয়িতা তিনি। এছাড়া তাঁর ৬০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ৩৫টিরও বেশি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে সুইডেনের উমিয়ায় অনুষ্ঠিত আইইউএফআরও-এফএও সম্মেলনে ‘সেরা গবেষণা পুরস্কার’ অর্জন করেন। এছাড়া তিনি ১৫০টিরও বেশি গবেষণা প্রকল্প ও থিসিস তত্ত্বাবধান করেছেন।

শিক্ষা, গবেষণা ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদের নিয়োগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ