সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name / ৭৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

৩০

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাইফুর আলম, সাধারণ সম্পাদক কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুলের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।শনিবার (৭ জুন) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে নেতারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত “কুমিল্লায় মাদককারবারীদের পক্ষে বিএনপি নেতার তদবিরের অভিযোগ” শীর্ষক সংবাদে বুড়িচং উপজেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মাদক কারবারিদের পক্ষে তদবির করার অভিযোগ আনা হয়েছে। তারা দাবি করেন, সংবাদটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, “সংবাদে যে ব্যক্তির বক্তব্য বা রেফারেন্স উল্লেখ করা হয়েছে, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। সংবাদটি প্রকাশের পর আমি তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, আমার সঙ্গে তার কখনো কথা হয়নি এবং কোনো ধরনের সাক্ষাৎও হয়নি। এ বিষয়ে আমাদের কথোপকথনের রেকর্ডও সংরক্ষিত রয়েছে। ফলে সংবাদে প্রকাশিত তথ্যের কোনো সত্যতা নেই।”তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিক তাদের বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেননি। একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাছে এমন আচরণ কাম্য নয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট তাইফুর আলম বলেন, “গত ১৫ বছরে আমি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে থানায় যাইনি। সম্প্রতি হুমায়ুন মেম্বার একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হলে তার পরিবারের সদস্যদের অনুরোধে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করি এবং আদালতের মাধ্যমে তিনি জামিন লাভ করেন। একজন আইনজীবী হিসেবে এটি ছিল আমার পেশাগত দায়িত্ব। কিন্তু ওই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে।”তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি। আমরা আশা করি, ভবিষ্যতে সংশ্লিষ্ট সাংবাদিক আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।”বিএনপি নেতারা অভিযোগ করেন, বুড়িচং উপজেলা বিএনপির আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের মতে, প্রকাশিত সংবাদটি সেই অপপ্রচারেরই অংশ।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। দলের নীতিনির্ধারকদের নির্দেশনা অনুযায়ী এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছি। অথচ একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে।”তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টিও তারা বিবেচনা করছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা অবিলম্বে প্রকাশিত সংবাদের সংশোধনী প্রকাশের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ