সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

৬২

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচং উপজেলা প্রশাসন ও অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘An Analysis of Academic Performance of Burichang Upazila: Way Out for Future Excellence’ শীর্ষক সেমিনারে উপজেলার ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১৬-২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে শিক্ষা উন্নয়নে সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়।

পরবর্তীতে মুক্তা আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা বুড়িচং উপজেলা শিক্ষার মান উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী জসিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান।

মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ডেসকো পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. সানোয়ার জাহান ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। ভিডিও বার্তা দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান শাহীন এবং আলোচক হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (যুগ্মসচিব) বদরুল হাসান লিটন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে উপজেলার শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা, একাডেমিক অর্জন ও শিক্ষার গুণগত মান উন্নয়নে ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পরে ২০২৬ সালে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ১৮টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ