সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

বরিশাল মিডিয়া কর্পোরেশনের সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন: সনদ পেলেন একঝাঁক নবীন সাংবাদিক

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি : / ৫২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

৬৯

‎সাংবাদিকতার গুণগত মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বরিশাল মিডিয়া কর্পোরেশন’-এর উদ্যোগে আয়োজিত দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের প্রখ্যাত সাংবাদিক ও প্রশিক্ষক জনাব আজাদ আলাউদ্দিন স্যারের সার্বিক নেতৃত্ব ও নির্দেশনায় প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা সফলতার সাথে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে সনদপত্র গ্রহণ করেছেন।
‎সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ ও সমাজ পরিবর্তনে দক্ষ সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত অপরিসীম। আজাদ আলাউদ্দিন স্যারের মতো অভিজ্ঞ মেন্টরের দিকনির্দেশনায় পরিচালিত এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ বরিশালের গণমাধ্যম অঙ্গনে নতুন ও দক্ষ একদল সাংবাদিক তৈরিতে বিশেষ অবদান রাখবে।
‎প্রশিক্ষণ গ্রহণকারী এক নবীন সাংবাদিক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজাদ আলাউদ্দিন স্যারের দক্ষ পরিচালনায় এবং বরিশাল মিডিয়া কর্পোরেশনের এই মহতী উদ্যোগে আমরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পেরেছি। দীর্ঘ ও কঠোর এই প্রশিক্ষণ যাত্রায় যারা আমাদের পরম যত্ন ও ধৈর্যের সাথে শিখিয়েছেন, সেই সকল শ্রদ্ধেয় প্রশিক্ষকবৃন্দের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।”
‎তিনি আরও বলেন, “বরিশাল মিডিয়া কর্পোরেশনের সকল সংগঠক ও কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি গুণগত মানসম্মত আয়োজনের জন্য। সেই সাথে আমার সকল সহপাঠী ও সহযোদ্ধা সাংবাদিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করব।”
‎অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা জীবনের সাফল্য কামনা করা হয়।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ