সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য”: ডিমলায় বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে জাগ্রত মূল্যবোধ

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি: / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

৮২

 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় তারুণ্যের মাঝে নৈতিক মূল্যবোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নূর বকসু বাবুল, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ রসূল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শাহেনুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর এবং সাধারণ সম্পাদক মো. বাদশা প্রামাণিক।

অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান মুর্তজা রহমান লেলিন।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল উপজেলা পরিষদ চত্বর। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে ‘ক’ ও ‘খ’ গ্রুপে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মননে সততা, ন্যায়বোধ ও নৈতিকতা জাগিয়ে তুলতে এবং দেশ থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ