সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নিরাপত্তা সুসংহত করার অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল ২৩ আগস্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নীলফামারী জেলার জেলা কমান্ড্যান্ট (পিভিএম) জনাব মোঃ মিজানুর রহমান ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনসার গার্ড পরিদর্শন করেন।
নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করার লক্ষ্যে পরিদর্শনকালে আনসার সদস্যদের মাঝে ৪টি শটগান, ২০ রাউন্ড সীসা এবং ২০ রাউন্ড রাবার কার্তুজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নীলফামারী জেলার জেলা কমান্ড্যান্ট (পিভিএম) জনাব মোঃ মিজানুর রহমান,
বিশেষ অতিথি:উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোঃ আতিকুর রহমান খান।
পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট আনসার গার্ডের বিভিন্ন ডিউটি পোস্ট ও অস্ত্রাগার সরেজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে সদস্যদের উদ্দেশ্যে আয়োজিত ব্রিফিংয়ে নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “নিরাপত্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।”
এদিকে হাসপাতালে আনসার সদস্য মোতায়েন ও আধুনিক অস্ত্র-গোলাবারুদ সরবরাহের মাধ্যমে নিরাপত্তা জোরদার করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এই পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করে এবং জেলা কমান্ড্যান্টের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+