সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা এমপি আবুল হোসেন খানের

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি : / ৭২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

৩৯

জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা এমপি আবুল হোসেন খানের

 

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :


জুলাই গণঅভ্যুত্থানে ৬ জন শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন (বরিশাল-৬) বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কথা যেমন ভোলার নয়, ঠিক তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের কথাও আমাদের আজীবন মনে রাখতে হবে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই আমি যতদিন বেঁচে থাকবো জুলাই গণঅভ্যুত্থানে বাকেরগঞ্জের ৬ জন জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে প্রতিজন শহীদ পরিবারকে ৫ হাজার টাকা করে দিবো। ভবিষ্যতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানসহ তাদের সব ধরনের সহযোগিতা করবো।

দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পৌরসভায় তার বাসভবনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জন শহীদের ছবি টাঙ্গিয়ে রাখতে হবে। যাতে তিনি সব সময় ওই ৬ জন শহীদের ছবি দেখতে পেয়ে তাদের অবদানের কথা ভুলে না যান।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একইসাথে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ