সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ‎

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

২৪

মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

‎

‎কুমিল্লা প্রতিনিধি


‎মিথ্যা মামলায় ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ ঢাকা প্রতিদিনের গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২৬ জুলাই ২০২৬, সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

‎বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ সকল সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং মাসাস চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

‎এ সময় বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার। সময় এডিশনের সম্পাদক মোঃ শাহরিয়া, কুমিল্লা প্রেস ক্লাবের নেতা বাহার উদ্দিন রায়হান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালিব হোসেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি,  এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবুল খায়ের,  কুমিল্লা ক্রাইম বার্তার কুমিল্লা প্রতিনিধি মোঃ রোকন চৌধুরী ও দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজের সাব-এডিট সালাম মিয়া সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা  বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ