সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ● নবী-ওলিদের মানবকল্যাণমুখী আদর্শে মানবিক সমাজ গঠনের আহ্বান-সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল তাসাউফ কনফারেন্স।

মোঃ শাহজাহান বাশার / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

৫৯

ভালোবাসা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী প্রচার করতে হবে। শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী

‎৮ জুন, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরিফের শাহ্জাদা, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী বলেন,”জোর করে কিছু অর্জন করা সম্ভব নয়। ধৈর্যের সাথে মানুষকে বোঝাতে হবে ভালোবাসা ও হেকমতের মাধ্যমে। বিশেষত যুক্তরাষ্ট্র, ইউরোপের মতো অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদেরকে আরো আন্তরিক হতে হবে।

‎একবিংশ শতকে তরুণ প্রজন্মের জীবনযাত্রা ও মনোভাব উপলব্ধি করে, সে অনুযায়ী তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। তরুণরা আজ হতাশাগ্রস্ত হয়ে বিপথগামী হচ্ছে। পারিবারিক বন্ধনগুলো ভেঙে পড়ছে। নৈতিকতার অবক্ষয়ের কারণে সমাজে অপরাধগুলোও বেড়ে যাচ্ছে। তাই পিতা-মাতার উচিত, সন্তানদেরকে সময় দেয়া। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। একইভাবে সন্তানদেরকে পিতা-মাতা ও পরিবারের প্রতি যত্নশীল হতে হবে।”

‎তিনি আরো বলেন,”তাসাউফ হলো আত্মশুদ্ধির পথ। আত্নার পরিশুদ্ধির মাধ্যমে আমরা মহান আল্লাহ ও তার প্রিয় হাবিব, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নৈকট্য অর্জন করতে পারবো। তাসাউফ আমাদের মাঝে মানবতা, উদারতা, নৈতিকতা, প্রেম, পরমতসহিষ্ণুতা ও সহানুভূতি জাগ্রত করে। যা আমাদেরকে সাধারণ মানুষ থেকে আলোকিত মানুষে রূপান্তর করে।”

‎শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী তার বক্তব্যে ইসলাম প্রচারে তার দাদা শায়খুল ইসলাম, হযরত শাহ্সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (কঃ) এর অবিস্মরণীয় অবদান এবং মাইজভাণ্ডার দরবার শরিফের বর্তমান ইমাম ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর চলমান কার্যক্রম তুলে ধরেন।

‎সম্মেলনে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আযহারী, আহলে সুন্নাত ওয়াল জামাত, যুক্তরাষ্ট্রের মহাসচিব আলহাজ মোহাম্মদ সালিম উদ্দিন ও আজমাইন আসরার মাইজভাণ্ডারী, পিএইচডি গবেষক (যুক্তরাষ্ট্র)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ