সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার  / ৭৮ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

৩৯

কাভারিং আপরাইজিং ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল: ফটোগ্রাফার অন দ্য স্ট্রিট’’ শীর্ষক এক সেমিনার আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বশির জামাল। সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্ত, সিনিয়র ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান এবং সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেনসহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাইদ শাহীন।

স্বাগত বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, ফটোসাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, যা বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে ‘পঞ্চম স্তম্ভ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, গণআন্দোলনের সময় ফটোসাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ করে ইতিহাসকে দৃশ্যমান করেছেন।

মূল প্রবন্ধে বশির জামাল বলেন, ফটোজার্নালিজম হলো সত্য ও নিরপেক্ষ তথ্যকে ছবির মাধ্যমে উপস্থাপনের একটি শক্তিশালী মাধ্যম, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে নথিভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে এ পেশা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে এআই-নির্ভর ভুয়া ছবি ও ডিপফেক প্রযুক্তির কারণে বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হচ্ছে। পাশাপাশি নৈতিকতা, নিরাপত্তা ঝুঁকি, তথ্য বিভ্রান্তি এবং পেশাগত অনিশ্চয়তাও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে সাধারণ মানুষ দ্রুত ছবি ধারণ ও প্রচার করতে পারায় পেশাদার ফটোসাংবাদিকদের ওপর নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে। এছাড়া আধুনিক ফটোসাংবাদিকদের এখন ছবি তোলার পাশাপাশি ভিডিও, অডিও ও লেখালেখির দক্ষতাও অর্জন করতে হচ্ছে।

আলোচনায় বক্তারা বাংলাদেশ ও নেপালের প্রেক্ষাপটে ফটোসাংবাদিকতার বর্তমান অবস্থা তুলে ধরে এ পেশার মানোন্নয়নে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাগত মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ফটোজার্নালিজমকে সহজ করলেও এর ফলে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ কারণে কঠোর নীতিমালা প্রণয়ন এবং তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা অত্যন্ত জরুরি।

সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রযোজনা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও পিআইবির সহযোগিতায় নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ শীর্ষক প্রামাণ্যচিত্রসহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সেমিনারে বাংলাদেশ ও নেপালের প্রায় ৫০ জন ফটোসাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ