সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রেসক্লাবে অর্থ কেলেঙ্কারি: সদস্য রনির সদস্যপদ স্থগিত

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

২৯

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা প্রেসক্লাবের তহবিল থেকে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে সাধারণ সদস্য (সদস্য নং-২০) ও একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সদস্যপদ স্থগিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, তৎকালীন সরকারের প্রভাব ব্যবহার করে প্রেসক্লাবের কমিটিকে চাপে রেখে দীর্ঘদিন ধরে তিনি এই অনিয়ম চালিয়ে আসছিলেন।

প্রেসক্লাবের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, রনির বিরুদ্ধে ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে। বর্তমান কমিটি তাঁর কাছে আত্মসাৎকৃত অর্থ ফেরতের জন্য একাধিকবার লিখিত নোটিশ পাঠালেও তিনি কোনো জবাব দেননি এবং অর্থ ফেরত দিতেও অনাগ্রহ দেখিয়েছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য দাবি করেছেন, প্রকৃত আত্মসাতের পরিমাণ আরও বেশি হতে পারে। তাদের মতে, কমিউনিটি সেন্টারের বাইরে প্রেসক্লাবের মিলনায়তন, ক্লাব কার্যক্রম, মাঠ, পিসি রেস্তোরাঁ, দোকান ও হলরুমসহ বিভিন্ন খাত থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ হয়েছে বলে সন্দেহ রয়েছে, যা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত বর্তমান নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রনির বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

সাধারণ সদস্যদের পক্ষ থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে অর্থ পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁকে স্থায়ীভাবে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশে নিষিদ্ধ করার দাবিও জোরালো হচ্ছে।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের জানুয়ারিতে, যখন প্রেসক্লাবের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিতে হুমায়ুন কবির রনি অন্তর্ভুক্ত ছিলেন। প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনকালে তাঁকে প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারের তদারকির দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ওই সেন্টারের আয় প্রেসক্লাবের ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর তাঁর কাছে হিসাব চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং অর্থ জমা না দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

২০২৩-২৪ সালের নির্বাচনে সভাপতি হিসেবে লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইয়ীদ মাহমুদ পারভেজ দায়িত্ব গ্রহণের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দেখা যায়, কমিউনিটি সেন্টারের আয় থেকে ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এই প্রতিবেদন পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় অনুমোদন পায়।

এরপর একাধিকবার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত নির্বাহী কমিটি তাঁর সদস্যপদ স্থগিত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে হুমায়ুন কবির রনিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে প্রেসক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ