মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৬
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার আওতাধীন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এবং ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কোতোয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামস্থ টিক্কারচর ব্রিজের উত্তর পাশে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাহমুদুল হাসান মাসুক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+