সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

গাজীপুরে জেলা প্রশাসক এর উদ্যোগে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন

দিশা আক্তার, স্টাফ রিপোর্টার: / ৯৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

২৯

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (গতকাল) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
‎জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, গাজীপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ৯০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে।
‎উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রনি বিদায়ী ১৪৩২ বঙ্গাব্দ ও নতুন বছর ১৪৩৩-এর শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছরের উদ্দীপনা নিয়ে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে।
‎যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি তরুণদের সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎কৃষিখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শিগগিরই দেশব্যাপী ‘কৃষি কার্ড’ প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
‎নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় ‘এশেজ’ ব্যান্ডের কনসার্টসহ সপ্তাহজুড়ে নানা আয়োজন থাকবে।
‎পরে অতিথিবৃন্দ সাদা পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‎গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সংসদ সদস্য রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরীসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ