সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

ব্রাহ্মণপাড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ, আটক নেই

মো:শাহরিয়া / ৫৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

৩৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বিজিবির একটি টহলদল। অভিযানটি পরিচালিত হয় সীমান্ত পিলার ২০৬১-৪-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি এলাকায়। সেখানে তল্লাশি চালিয়ে ৬৯৩ পিস ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়।

‎জব্দকৃত শাড়িগুলোর বর্তমান আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

‎লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ