কুমিল্লা নগরীতে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত ১ এপ্রিল এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযান চলাকালে বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের কুমিল্লার ১নং আমলী আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর এলাকার আরিফা (৩০), রিপা (৩২) ও নূরজাহান (৩৫)। তাদের প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া কুমিল্লা কোতয়ালী এলাকার নুর আলম (৩১) কে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সিয়াম (২২) কে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+