নীলফামারীর ডিমলায় ‘সঞ্জীবন পাইলটিং প্রকল্প’ এর আওতাধীন গবাদিপশু পালনের শেড ও মাছ চাষের পুকুর পরিদর্শন এবং প্রকল্পের উপকারভোগী সদস্য-সদস্যাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া (পিভিএম)।

আজ ৩ জুন, ২০২৬ (বুধবার) তিনি ডিমলা উপজেলার এই যৌথ আত্মকর্মসংস্থান ও কৃষিভিত্তিক পাইলটিং প্রকল্পটি সরজমিনে পরিদর্শন করেন।

প্রকল্প এলাকা পরিদর্শনের পর জেলা কমান্ড্যান্ট ‘সঞ্জীবন পাইলটিং প্রকল্প’ এর সাথে যুক্ত স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সাথে এক মতবিনিময় আলোচনায় মিলিত হন। সভায় তিনি প্রকল্পের সার্বিক সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং সদস্যদের স্বাবলম্বী হওয়ার নানা দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা কমান্ড্যান্টের সাথে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ডোমার শাখার ব্যবস্থাপক (এসপিও) জ্যোর্তিময় রায়, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ নুরতাজ খাতুন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।

মতবিনিময় শেষে জেলা কমান্ড্যান্ট প্রকল্পের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এবং গ্রামীণ অর্থনীতি সচল ও আনসার-ভিডিপি সদস্যদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই ধরণের টেকসই ও উৎপাদনমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।