• কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি


Comilla নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ মে) সকালে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবু (২৭) কে আটক করেছে পুলিশ।

নিহত রেহানা বেগম (৫৫) বালুধুম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মনিরুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত রামিম ইসলাম বাবু তার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে পারিবারিক কলহের একপর্যায়ে রামিম ইসলাম বাবু ধারালো দা দিয়ে তার মা রেহানা বেগমের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে Cumilla Medical College Hospital এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। পরে পুলিশ অভিযান চালিয়ে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে আটক করে।

চকবাজার ফাঁড়ির ইনচার্জ Tapas Chandra Roy জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।