মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর ডিমলাসহ রংপুর বিভাগের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ ইমরান ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও কোরবানির মহান শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে উদ্যত হয়ে এক অনন্য নজির স্থাপন করেছিলেন। আল্লাহর প্রতি তাঁর এই অগাধ আনুগত্য ও ত্যাগের পরীক্ষায় সন্তুষ্ট হয়ে আল্লাহ তায়ালা ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি পশু কোরবানি করার নির্দেশ দেন। সেই থেকে মুসলিম উম্মাহ প্রতিবছর কোরবানির মাধ্যমে এই মহান ত্যাগের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আসছে।”
রংপুর ব্যুরো প্রধান মোঃ ইমরান ইসলাম নীলফামারী জেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক। আসুন, আমরা আজহার ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ দূর করি এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করি।”