কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কোতয়ালী থানাধীন ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় অভিযান চালায়

অভিযানকালে আলকাছ মিয়ার বসতবাড়ির সামনে পাকা সড়কে সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে মোঃ সাইদুল ইসলাম ৪০ কে আটক করা হয়। তিনি বসন্তপুর গ্রামের আলকাছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লক্ষীপুর গ্রাম।

পুলিশ জানায়, আটক সাইদুল ইসলামের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার সাইদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।,,, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামি এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।