নীলফামারীর ডিমলা উপজেলার পচারহাটে আনসার ও ভিডিপির ক্লাব সমিতির পরিত্যক্ত ২০ শতক জমিতে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

নীলফামারী জেলা কমান্ড্যান্ট (পিভিএম) মো. মিজানুর রহমানের নির্দেশে রোববার (২৩ আগস্ট) সকালে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে জমির নিয়ন্ত্রণ পুণ্য র্দখলে নেওয়ার প্রক্রিয়ায় নেতৃত্ব দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা ইউনিয়ন দলনেতা মো. আবুল কালাম আজাদ সরকার, ডিমলা ইউনিয়নের প্লাটুন কমান্ডার মো. লাভলু মিয়া এবং ভিডিপি সদস্য মো. ইমরান ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আনসার-ভিডিপি ক্লাব সমিতির এই ২০ শতক জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সাইনবোর্ড টাঙানোর মাধ্যমে জমিটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত হলো।