নীলফামারীর ডিমলা উপজেলার ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী বি. এল উচ্চ বিদ্যালয়ে ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল লতিফ খান মিন্টু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মোঃ রবিউল করিম, ভিডিপি দলনেতা মোঃ সাইফুল ইসলাম এবং দলনেত্রী মোছাঃ রুজিনা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

উল্লেখ্য, ১০ দিন মেয়াদী এই মৌলিক প্রশিক্ষণে মোট ৬৪ জন ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।