ডিমলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও বৃক্ষরোপণ দেখতে সরজমিনে উপপরিচালক হুমায়রা মন্ডল

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর ডিমলা উপজেলায় চলমান কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম এবং প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণকৃত বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর শ্রদ্ধাভাজন উপপরিচালক হুমায়রা মন্ডল।

গতকাল (২০ জুলাই, ২০২৬) তিনি উপজেলার রূপাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে উপস্থিত হয়ে এসব কার্যক্রম মনিটরিং ও পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আধুনিক ও বৈচিত্র্যময় কৃষি প্রযুক্তি গ্রহণের ওপর গুরুত্বপূর্ণ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন:

অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. সাদেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না,

সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ব্লকপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে উপপরিচালক মহোদয় মাঠপর্যায়ে কৃষি সেবার মান ত্বরান্বিত করতে এবং সরকারের প্রণোদনা সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে কর্মরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।