১নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকার সাধারণ মানুষের পছন্দের শীর্ষে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, কাতার প্রবাসী ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী জনাব মো. জসিম উদ্দিন। বিগত ২০২২ সালের নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও এক কুচক্রী মহলের হীন ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি সামান্য ব্যবধানে পরাজিত হন। কিন্তু এলাকার মানুষের সাথে তার দীর্ঘদিনের আত্মিক ও নিবিড় সম্পর্ক ছিন্ন হয়নি।
ধারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং চড়ানল হাছানিয়া ঈদগাহ কমিটির দাতা সদস্য হিসেবে তিনি শিক্ষার প্রসার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। প্রবাসে থাকলেও দেশের মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে তিনি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে যুবসমাজের খেলাধুলা এবং সামাজিক কল্যাণে তার নিরলস প্রচেষ্টা সর্বজনবিদিত।
এলাকার সাধারণ মানুষ জনাব জসিম উদ্দিনকে একজন সৎ, যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে মনে করেন। তাই রাজাপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে পরিবর্তন এবং সুযোগ্য নেতৃত্ব ফিরে পেতে এলাকার আপামর জনতা তাকে আসন্ন নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়।