মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: অবশেষে জামিনে মুক্ত সাংবাদিক মনির হোসেন‎

 

এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি


দৈনিক গণমুক্তি পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি এবং দাউদকান্দি উপজেলা শাখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে কুমিল্লা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন তিনি। তাঁর মুক্তির খবরে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

কারাগারের প্রধান ফটকে সাংবাদিক, পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।

মনির হোসেনের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন ও হয়রানিমূলক। তারা দ্রুত মামলাটি প্রত্যাহার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই এর চূড়ান্ত নিষ্পত্তি আদালতের রায়ের ওপর নির্ভরশীল।