ডিমলায় খাঁটি মধুর সমাহার নিয়ে ‘সুন্দরবন মধু শপ’-এর জমকালো উদ্বোধন
মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় খাঁটি মধু, হরেক রকমের পুষ্টিকর বাদাম ও প্রিমিয়াম কিসমিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘সুন্দরবন মধু শপ’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকাল ৫:৩০ মিনিটে ডিমলার আলী মার্কেটে এক ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দোকানটির শুভ সূচনা করা হয়।
নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী (প্রোপ্রাইটর) মোঃ নূর মোবাশ্বের উপস্থিত সবাইকে সাথে নিয়ে ফিতা কেটে ব্যবসার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যে বরকত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ নূর মোবাশ্বের জানান, ক্রেতাসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে একদম খাঁটি ও গুণগত মানসম্পন্ন সুন্দরবনের চাক ভাঙা মধুর পাশাপাশি কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদামসহ বিভিন্ন উন্নত জাতের বাদাম এবং প্রিমিয়াম কোয়ালিটির কিসমিসের সমাহার রাখা হয়েছে এই শপে। তিনি ডিমলাসহ আশেপাশের সর্বস্তরের জনসাধারণকে তাদের শপে আসার আমন্ত্রণ জানান এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আলী মার্কেট ও স্থানীয় ক্রেতা-ব্যবসায়ীদের মাঝে বেশ উৎসবমুখর পরিবেশ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।