‎জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

‎সৌরভ হাওলাদার ,বরিশাল প্রতিনিধি:


‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

‎১০ জুন বুধবার বিকেল ৪টায় নগরীর আমতলা মোড়স্থ লায়লা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা, বরিশাল মহানগর ও জেলা শাখা।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মীর আদনান তুহিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবু।

‎সভায় সভাপতিত্ব করেন জিয়া শিশু-কিশোর মেলার বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস আহমেদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বরিশাল জেলা যুবদল (দক্ষিণ)-এর সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন মৃধা এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আলমগীর,কামরুন নাহার কলি সেক্রেটারি, জিয়া শিশু কিশোর মেলা, বরিশাল জেলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া শিশু-কিশোর মেলা বরিশাল মহানগরের সভাপতি মীর আশিক আহমেদ শাহিন এবং সংগঠনটির বরিশাল মহানগরের ১নং সদস্য মো. আতিকুর রহমান মানিক।

‎আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

‎