চট্টগ্রামে অরাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন আন্তর্জাতিক বিশ্বতান-এর ২০২৬-২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি আগামীতে ৮ম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা বলেন, বিশ্বতানের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যাঁরা সংগঠনের জন্য ত্যাগ ও শ্রম দিয়েছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে। পুরোনো ও ত্যাগী সদস্যদের নতুন কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তিনি তাঁদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এদিকে, আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ব্যবস্থাপনা কমিটি ২০২৬-২০২৭-এর সাধারণ সম্পাদক আনিকা বড়ুয়াকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক জে. এফ. নাহিদ, পূজা বৈদ্য ও ববি মনিসহ সংশ্লিষ্ট শিল্পী ও সংগঠনের সদস্যদেরও বরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক বিশ্বতান সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ৮ম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি