ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার চেতনায় উদ্বুদ্ধ করতে এবং পুলিশ ও জনগণের মধ্যবর্তী সুসম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়ে গেল “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”। নীলফামারী থানা আয়োজিত এ প্রতিযোগিতার সফল সমাপ্তি শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। এ সময় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রতিযোগী ও অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, শৃঙ্খলাবোধ গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখে। খেলাধুলার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের এই ধরনের উদ্যোগ পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও জোরদার করবে।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। খেলাধুলা ও কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ে তরুণ সমাজকে সমাজগঠনমূলক ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি