মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত ও মাদক মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ পিস ইয়াবা এবং ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলার পলাতক আসামি গাজী মো. শাহিন ওরফে শাহীন (৩০) এবং এসআই ডি.এম.এ মজিদের নেতৃত্বে বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি মো. এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।
অন্য একটি অভিযানে উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকায় ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মো. মাহফুজ মিয়া (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ৪ সেপ্টেম্বর রাতে রামচন্দ্রপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ৩ সেপ্টেম্বর মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সজিব মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি