সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
জেলা কমান্ড্যান্ট (পিভিএম) জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনা মোতাবেক এবং উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজক আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলা আনসার ও ভিডিপি, নীলফামারী জেলাজুড়ে ‘সবুজ বিপ্লব’ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও প্রসারিত করা হবে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি