কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নবনির্বাচিত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্গাপুর পশ্চিমপাড়ার কৃতি সন্তান ও সাংবাদিক সাফি।
সম্প্রতি বুড়িচং প্রেস ক্লাবের নতুন কমিটিতে তাকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর দুর্গাপুর পশ্চিমপাড়াসহ স্থানীয় এলাকায় তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সাফি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন স্থানীয় বিষয়, জনসাধারণের সমস্যা ও এলাকার নানা ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তার সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সাফিকে বুড়িচং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় দুর্গাপুর পশ্চিমপাড়ার বাসিন্দারা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার নতুন দায়িত্বের সফলতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি