কুমিল্লায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আদালত পাঁচ আসামির মধ্যে একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং অপর চারজনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শনিবার (১৫ আগস্ট) কোতয়ালী মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোঃ জিসান আহমেদ, পিতা বিল্লাল হোসেন, মোঃ সুমন ইসলাম, পিতা মাহবুব মিয়া। তারা দুজনই কুমিল্লা নগরীর হযরতপাড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া মোঃ জাহিদ ইসলাম ঝলক ওরফে ইমন, পিতা মৃত লিটন মিয়া এবং মোঃ সাইফুল ইসলাম, পিতা খাইরুল ইসলাম। তারা দুজনই শাসনগাছা এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ব্যক্তি মোঃ আলাউদ্দিন, পিতা নুরু ইসলাম, কুমিল্লার ছোটরা এলাকার বাসিন্দা। তাদের সবার থানা কোতয়ালী মডেল, জেলা কুমিল্লা।
পুলিশ জানায়, ১৫ আগস্ট কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে সোপর্দ করা হয়।
আদালত গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে মোঃ জাহিদ ইসলাম ঝলক ওরফে ইমনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর চার আসামি মোঃ জিসান আহমেদ, মোঃ সুমন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আলাউদ্দিনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি