জনগণের দুর্ভোগে পাশে দাঁড়ালেন আবুল হোসেন চৌধুরী নিজ অর্থায়নে বেদে পল্লীর কাঁচা রাস্তা মেরামত, স্বস্তি ফিরল এলাকাবাসীর চলাচলে
নিজস্ব প্রতিনিধি | চান্দিনা, কুমিল্লা
কুমিল্লার চান্দিনা উপজেলার ৫ নং কেরনখাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের থানগাও নতুনবাড়ি বেদে পল্লীতে টানা বর্ষণে কাঁচা রাস্তাটি কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নেন ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন চৌধুরী। তিনি নিজ অর্থায়নে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে রাস্তাটি চলাচল উপযোগী করার কাজ করেন।
স্থানীয়রা জানান, জনস্বার্থে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আবুল হোসেন চৌধুরী এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি