কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে আগুন, আহত ১
ফয়সাল খানঃ
কুমিল্লার গোমতী নদীর (গৌমতী নদী) তীরবর্তী এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের (হুন্ডা) মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে আনুমানিক সাড়ে তিনটায় কুমিল্লা গৌমতি নদী বেরি বাদে কুমিল্লা অংশে অরণ্যপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন।
আহত পরিচয়:আমিনুল ইসলাম আমিন, পিতা মৃত নূর ইসলাম, সাং কাটাবিল।
দুর্ঘটনার বিবরণ:প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং বাইকটি সাথে সাথে আগুন ধরে জ্বলে যায় । স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ নিয়ে যায়।
পুলিশের পদক্ষেপ:খবর পেয়ে কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়িঅফিসার ইনচার্জ নেতৃত্বে এ এস আই মেজবা উদ্দীন ও এস আই সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও যাত্রীরা পালিয়ে যেতে সক্ষম হন।
আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি