
মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি:
টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সিড এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে হলে আমাদের অবশ্যই রাসায়নিকের ব্যবহার কমিয়ে টেকসই ও পরিবেশবান্ধব কৃষির দিকে এগোতে হবে। আর এ ক্ষেত্রে বায়োপেস্টিসাইড অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের আরএসএম কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা অঞ্চলের টেরিটরি সেলস অফিসার মোঃ সাদেক আলী এবং নীলফামারীর অ্যাসোসিয়েট সেলস অফিসার আব্দুর রহিম।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রী বৃন্দাবন চন্দ্র রায়। কর্মশালায় স্থানীয় প্রগতিশীল কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা পরিবেশবান্ধব এই প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি