নীলফামারীর ডিমলায় মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ
মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ২০২৫-২৬ অর্থ বছরে 'ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)' এর আওতায় মাছ চাষ প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ডিমলা, নীলফামারীর বাস্তবায়নে স্থানীয় তিনজন নির্বাচিত সফল চাষির মাঝে এসব উপকরণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আশরাফুল ইসলাম এবং উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
উপকরণ সুবিধাভোগী চাষিরা হলেন
মোছাঃ মেরিনা বেগম (গ্রাম: নিজপাড়া)
মোছাঃ রুজি বেগম (গ্রাম: গয়াবাড়ী)
মোঃ দিলিপ হোসেন (গ্রাম: বন্দর খড়িবাড়ী)
বাস্তবায়নে: উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ডিমলা, নীলফামারী।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি