মোঃ শরিফ হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মালিককে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর জেলার একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তর কুমিল্লার পরিদর্শক বিল্পব কুমার সূত্রধর জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা নির্মাণ, ইট প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দুই ইটভাটা মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে ভবিষ্যতেও এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি