দৈনিক জনতার মতামত অন লাইন নিউজ এর কর্মরত সাব-এডিটর মোঃ শাহরিয়াকে পদোন্নতি দিয়ে নির্বাহী সম্পাদক (Executive Editor) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার-এর পক্ষ থেকে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, মোঃ শাহরিয়া (পিতা: আবদুল মালেক, মাতা: আয়েশা আক্তার) ০১ জুন ১৯৯৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৩৩২৪১৮১০৬৮। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন ২য় কান্দিরপাড় এলাকার বাসিন্দা। বর্তমানে ২নং উত্তর দুর্গাপুর দিগীরপাড় শংকরপুর বসবাস করছেন।
দৈনিক জনতার মতামতে কর্মরত অবস্থায় তিনি সংবাদ সম্পাদনা, যাচাই-বাছাই এবং প্রকাশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ কর্তৃপক্ষ তাকে এই পদোন্নতি প্রদান করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মোঃ শাহরিয়া দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংবাদ মানোন্নয়ন, সম্পাদকীয় নীতি অনুসরণ এবং প্রশাসনিক দায়িত্ব পালনে তার দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
পদোন্নতির বিষয়ে কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের নীতিমালা ও সাংবাদিকতার সকল নিয়ম অনুসরণ করেই তাকে নির্বাহী সম্পাদক পদে উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে তিনি আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি