এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি,
কুমিল্লার চান্দিনা উপজেলায় দীর্ঘ ৯ বছর ধরে পলাতক থাকা এক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাতে চান্দিনা থানার এসআই মোঃ শামীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম সোলেমান (৫৭)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ফজর আলী।
পুলিশ সূত্রে জানা যায়, সোলেমান দীর্ঘদিন ধরে একটি হত্যা মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, চান্দিনা থানায় দায়েরকৃত মামলা নং-২৩, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ইং, পেনাল কোডের ৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
চান্দিনা থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি