মোঃ শাহজাহান বাশার
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে রহিমানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে এসআই (নিরস্ত্র) নোমান হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
এসময় রহিমানগর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তালেব (৩৬) কে আটক করা হয়। তিনি কচুয়া উপজেলার নুরপুর (বেপারী বাড়ি) গ্রামের বাসিন্দা এবং পিতা আলী আজ্জম। আটককৃত আসামীর হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নম্বর ৩১, তারিখ ২৬ এপ্রিল ২০২৬।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি