
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র জানায়, অদ্য ০৭/০৪/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফকির বাজার আইরা ভাঙ্গা ব্রিজের উপর বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫১৮ (পাঁচশত আঠারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রকিব হোসেন ওরফে রেজাউল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার পিতা মুকবুল হোসেন ও মাতা খালেক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বুড়িচং থানাধীন আজ্ঞাপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি