কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বিজিবির একটি টহলদল। অভিযানটি পরিচালিত হয় সীমান্ত পিলার ২০৬১-৪-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি এলাকায়। সেখানে তল্লাশি চালিয়ে ৬৯৩ পিস ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত শাড়িগুলোর বর্তমান আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি